Friday, March 6, 2026
26.7 C
Kolkata

দেউচা-পাঁচামি প্রকল্পে ক্ষোভ, বাস্তবতা ও পুনর্বাসন নিয়ে প্রশ্ন তুলল শ্রমিক সংগঠনগুলি

বীরভূমের দেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পকে ঘিরে ফের তীব্র প্রতিবাদের সুর তুলল রাজ্যের দশটি শ্রমিক সংগঠন ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে সিটু, এআইটিইউসি, টিইউসিসি, টিইউসিআই, এআইসিসিটিইউ, ইউটিইউসি-সহ সংগঠনগুলি অভিযোগ তোলে—সরকার উপযুক্ত পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রকল্পের কাজ শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই।

তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কয়লাখনি প্রকল্প চালুর ঘোষণা করলেও, হাইকোর্টে রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন নিগম স্বীকার করেছে—মাত্র ১২ একর জমিতে ব্যাসাল্ট খননের পাইলট প্রকল্প চলছে, কয়লা উত্তোলনের কাজ নয়। সংগঠনগুলির দাবি, প্রকল্পের নামে আদিবাসীদের জমি কেড়ে নিয়ে পরিবেশ ধ্বংসের পরিকল্পনা চলছে।

প্রতিবাদীদের অভিযোগ, স্থানীয় ক্ষতিগ্রস্তদের চাকরি ও পুনর্বাসনের প্রতিশ্রুতি ভুয়ো; বরং বহিরাগতদের চাকরি দিয়ে আন্দোলন দমন ও নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ২১ হাজার পরিবার উচ্ছেদের মুখে, ৯৮০টিরও বেশি গাছ কাটা হচ্ছে, অথচ বিকল্প বাসস্থানের ব্যবস্থা নেই। সংগঠনগুলি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে অভিযোগ জানিয়ে দাবি করেছে—পরিবেশ সুরক্ষা ও স্থানীয় অধিকার নিশ্চিত না করে প্রকল্প চালু করা চলবে না।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories