Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলার দুই মহাতারকা বাঁধলেন জুটি, করোনা আক্রান্তদের খাবারের দায়িত্ব নিলেন দাদা ও দেব

করোনার দ্বিতীয় ওয়েভে বিধ্বস্ত জনজীবন। দেশের দুর্দিনে অনেক সেলিব্রিটিই নিজের মতো করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কেউ অক্সিজেন জোগান দিয়ে সমস্যা মেটাতে তৎপর তো কেউ আবার আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার করোনা আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে হাত মেলালেন বাংলার দুই মহাতারকা বাংলার প্রিন্স সৌরভ গঙ্গোপাধ্যায় এবং দেব। তাঁদের যৌথ উদ্যোগে এবার খাবার পৌঁছে যাবে  করোনা আক্রান্তদের পরিবারে।

লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে জিতেছেন দেব। করোনাকালেও নিজের এলাকার বাসিন্দাদের পাশে আছেন তিনি। করোনা মোকাবিলায় ঘাটালে ইতিমধ্যেই সেফ হোম তৈরি করেছেন অভিনেতা। নিজের ডেবরার অফিসটিকে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করেছেন। চালু করেছেন বিশেষ হেল্পলাইন নম্বরও। কমিউনিটি কিচেনও শুরু করেছেন। আবার ঘাটালের করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছেন। কলকাতায় নিজের টলি টেলস রেস্তরাঁ থেকেও করোনা রোগীদের বিনামূল্যে খাবার সরবরাহ করছেন দেব। সম্প্রতি আবার করোনায় মৃতদেহ সৎকারের জন্য ঘাটালের লোকালয় থেকে দূরে শ্মশান তৈরি করার কাজ শুরু করেছেন। একইভাবে নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে সাধারণের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভও। ৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছেন বিসিসিআই সভাপতি।

এবার জানা যাচ্ছে, সৌরভ ও দেব একসঙ্গে কোভিড রোগীদের পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এনিয়ে দেব জানান, “দাদার (সৌরভ গঙ্গোপাধ্যায়) টিমের তরফে কয়েকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমাদের মতোই ঘাটালে কোভিড আক্রান্তদের পরিবারকে খাবার দিয়ে সাহায্য করতে চায় দাদার টিমও। আমরা তো আগে থেকেই ঘাটালের পাশাপাশি কলকাতাতেও কোভিড রোগীদের বাড়ি খাবার পৌঁছে দিচ্ছিলাম। তাই যখন প্রস্তাবটা পেলাম, একবারেই রাজি হয়ে যাই। এনিয়ে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে।” এরপরই যোগ করেন, “এই কঠিন সময় মানুষের পাশে দাঁড়ানোটা খুব দরকার। দেব না সৌরভ গাঙ্গুলি, সেটা বড় কথা নয়। সবাই একসঙ্গে লড়লে তবেই অতিমারীর বিরুদ্ধে জেতা যাবে।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories