Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

দুরন্ত ব্যাটিং ঋতুরাজের, মরু শহরে জয় দিয়ে শুরু ধোনির চেন্নাই

নিউজ ডেস্ক : মরুশহরে এ বার সত্যিই গতবারের রিপ্লে চান না ধোনিরা। আর মাহিব্রিগেড তার প্রমাণ দেখাল প্রথম ম্যাচেই। আরব দেশে এই মরসুমে চেন্নাই কি ফের বিপর্যস্ত হবে? আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে শুরুর দিকে এমনটাই মনে হচ্ছিল। অন্তত সিএসকের পাওয়ার প্লে-তে যেভাবে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল চেন্নাই তাতে মনে হচ্ছিল ইয়েলোব্রিগেডের ভদ্রস্থ রান করাটাও কঠিন হয়ে যাবে। কিন্তু সেটা তো ট্রেলার ছিল। আসল ছবি তো বাকি ছিল। রবিরাতে সিএসকের হিরো ঋতুরাজ গায়কোয়াড়।

প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফাফ ডু প্লেসি ফেরেন শূন্য রানে। তিনে নেমে রানের খাতা খুলতে পারেননি মইন আলিও। দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের বলে পয়েন্টে সৌরভ তিওয়ারির দারুণ ক্যাচে ফেরেন ইংলিশ অলরাউন্ডার। ওই ওভারেই কনুইয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন আম্বাতি রায়ডু।এরপর তৃতীয় ওভারের শেষ বলে মাত্র চার রান করে দলীয় ৭ রানের মাথায় ফেরেন সুরেশ রায়না। এরপর মহেন্দ্র সিং ধোনি ৫ বলে মাত্র ৩ রান করে ফেরেন মিলনের শিকার হয়ে। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে চেন্নাইয়ের রান তখন কেবল ২৪।

তবে এরপর দলের হাল ধরেন ওপেনার রুতুরাজ। ৫৮ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলে দলকে এনে দেন লড়াই করার মতো পুঁজি। রবীন্দ্র জাদেজার সঙ্গে ৬৪ বলে ৮১ ও ব্রাভোর সঙ্গে ১৬ বলে ৩৯ রানের দুটি জুটি গড়েন তিনি। এতেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ১৫৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই রোহিতের অভাব বোধ করতে থাকে মুম্বই। প্রথম থেকেই সেকরকমভাবে কোনও বড় পার্টনারশিপই গড়ে তুলতে পারেনি নীলজার্সিধারীরা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। আর শেষপর্যন্ত তারই খেসারত দিতে হল মুম্বইকে। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৬ রানেই থেমে যায় কায়রন পোলার্ডদের ইনিংস। ৫০ রানে শেষপর্যন্ত অপরাজিত থাকেন সৌরভ তিওয়ারি। কিন্তু অপরদিক থেকে তেমন কোনও সাহায্যই পাননি তিনি। ফলে দিনের শুরুটা খারাপ খেললেও শেষ হাসি হাসল সেই ধোনির দলই। শুধু তাই নয়, লিগ টেবিলে শীর্ষেও উঠে এল চেন্নাই। তবে এর পাশাপাশি রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়াকে প্রথম একাদশে না খেলানো নিয়েও কিছুটা প্রশ্ন উঠছেই।

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৫৬/৬ (ঋতুরাজ ৮৮*, জাদেজা ২৬, মিলনে ২/২১, বুমরাহ ২/৩৩)
মুম্বই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৩৬/৮ (সৌরভ তিওয়ারি ৫০*, ডি’কক ১৭, ব্র্যাভো ৩/২৫)
চেন্নাই ২০ রানে জয়ী।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories