Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আমাদের ইচ্ছা মতোই ভোট হচ্ছে, স্বীকার দিলীপ ঘোষের;বিপাকে কমিশন

নিউজ ডেস্ক : রাজ্যসভার বিধানসভা নির্বাচন আট দফায় করা থেকে শুরু করে, রাজ্যে নির্বাচনের জন্য অতিরিক্ত সংখ্যক কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর মোতায়ন, নির্বাচন কমিশনের এই সামগ্রিক ভোট ব্যবস্থায় বিতর্কিত ভূমিকা এবং কেন্দ্রীয় বাহিনীর বিজেপির পক্ষে বিভিন্ন জায়গায় তরফদারি করার অভিযোগ, সব ক্ষেত্রেই বিজেপির কথা মতো ভোট হচ্ছে বলে দাবি করে আসছে তৃণমূল কংগ্রেস, বাম এবং কংগ্রেস জোট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিজেপির পক্ষে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বারবার। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এখন রাজ্য নির্বাচনের নিয়ন্ত্রক নির্বাচন কমিশন নয় এটি আসলে বিজেপি কমিশন। তবে বিরোধীদের অভিযোগ শেষে এবার কার্যত সেই রকমই কথা শোনা গেল বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে। আজ তিনি কার্যত স্বীকার করে নিলেন বিজেপির ইচ্ছামত ভোট হচ্ছে।

 

উল্লেখ্য দেশজুড়ে করনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর নির্বাচন কমিশনের কাছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল বাকি সব দফার ভোট গুলিকে একটি দফায় আয়োজন করার জন্য। কিন্তু বিজেপি তার প্রবল বিরোধিতা করে এবং নির্বাচন কমিশন তৃণমূলের দাবি বাতিল করে দেয়।

 

বিজেপির দাবি, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই ভোট হোক। কমিশনও জানিয়ে দিয়েছে, ভোটের দফা কমানো সম্ভব নয়। এখানে ও কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল। আজ, দিলীপ ঘোষের বক্তব্যও সেই অভিযোগকেই আরও উসকে দিল না? ”আমরা যেভাবে চাইছি, সেভাবেই ভোট হচ্ছে”, এই কথাতেই তো ইঙ্গিত স্পষ্ট।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories