Tuesday, October 20, 2026
30 C
Kolkata

ফের শ্বাসকষ্ট দিলীপ কুমারের, হাসপাতালে ভর্তি করানো হল বর্ষীয়ান অভিনেতাকে

ফের অসুস্থ, শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। তাই মঙ্গলবার রাতে ফের হাসপাতালে ভর্তি করানো হল বর্ষীয়ান বলিউড অভিনেতাকে। শ্বাসকষ্টে ভুগছিলেন দিলীপ কুমার। হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে রয়েছেন তিনি। একই মাসে দু’বার হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। গত বার শ্বাসকষ্ট নিয়েই হিন্দুজা হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তখন সাময়িক ভাবে সুস্থ হয়ে গেলেও আবার একই সমস্যা ফিরে এল। যা নিয়ে চিন্তিত চিকিৎসকরাও।

৬ জুন হাসাপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। চলেছিল অক্সিজেন সাপোর্ট। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা থেকে জানা গিয়েছিল, দিলীপ কুমারের ২টি ফুসফুসেই জল জমে রয়েছে। করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল অভিনেতার। সেই সময়ে দিলীপ-জায়া অভিনেত্রী সায়রা বানু জানিয়েছিলেন, তার আগে বেশ কিছু দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল দিলীপের। তার দিন পাঁচেক পরে হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যান তিনি। ফের একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে।

এ বারে তাঁর করোনা পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। জানা গিয়েছে, বয়সের কথা মাথায় রেখে আগেভাগে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে। আপাতত স্থিতিশীল আছেন অভিনেতা। তবে পরিস্থতি যাতে খারাপ দিকে না যায়, সেই দিকে নজর রাখছেন চিকিৎসকেরা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories