Friday, March 6, 2026
24.4 C
Kolkata

প্রতিবন্ধী বিবাহিত যুগল, বরণ করে নিল গোটা পাড়া

নদীয়া, এনবিটিভিঃ  শান্তিপুর পটেশ্বরী স্ট্রিটের বাসিন্দা হরিপদ সরকারের  একমাত্র কন্যা মৌমিতার সাথে শান্তিপুর বাইগাছি কলার মনিন্দ্র দেবনাথের ঘটক মারফত বিবাহের যোগাযোগ। মনিন্দ্র এক দাদা বৌদি এবং মৌমিতার মা-বাবার মধ্যে এক প্রস্থ পাকা কথা হয়ে গেলেও, অপর এক আশ্রয়দাতা দাদা বৌদির ঘোরতর আপত্তি ছিল বিয়ের ব্যাপারে।

কারণ হিসেবে এলাকায় সূত্রে জানা যায়, মনিন্দ্রর পিতা মারা যাবার পর তাদের জমি জমার ভাগ বন্টন হয়নি ফলে অবিবাহিত মনিন্দ্র তার এই দাদার কাছেই থাকে। মনিন্দ্র বিবাহ করলেই ঘরের ভাগীদার হবে, তাই হয়তো দাদা বৌদির  আপত্তি। ঘটকের প্রথম পরিচয় করানোর পরেই মনিন্দ্র আর মৌমিতার যোগাযোগ বাড়তে থাকে ক্রমেই, একে অন্যকে ভালোবেসে ফেলে।

দুজনেই বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে, বিশ্বাস এবং ভরসা অনেকটাই বেড়ে যায় একে অপরের প্রতি। কালবিলম্ব না করে তারা সিদ্ধান্ত নেয় বিবাহের। সেইমতো গতকাল মৌমিতার মা-বাবার উপস্থিতিতে গোবিন্দপুর কালীবাড়িতে মায়ের মন্দিরে পুরোহিতের মন্ত্র উচ্চারণে চার হাত এক হয়। এরপরে মনিন্দ্র বাইগাছি পাড়ার বাড়িতে পৌঁছালে বাধে বিপত্তি। নতুন বউ প্রতিবন্ধী হওয়ার কারণে দরজা খোলেনা তারা। প্রতিবেশী একে একে সকলেই অনুনয়-বিনয় করলেও মেলেনা সুফল, বন্ধ দরজার সামনে বসে পড়ে নবদম্পতি।

পাড়ার মেয়ে বৌরা বরণ এবং অন্যান্য নানান নিয়ম কারণ পালন করতে থাকে  খোলা উঠোনেই, ভিড় জমতে থাকে পাড়ার দাদাদের। তাদের চোখ রাঙ্গানোতেও খোলেনা দরজা, অবশেষে স্থানীয় প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে, সাংবাদিকদের প্রচেষ্টায় পুলিশের সহযোগিতায় ৪ ঘন্টা বাদে, হাসি ফোটে দম্পতির মুখে। দাদা বৌদি বাধ্য হয় দরজা খুলে দিতে। প্রতিবেশীরা নিজেরাই কিনে আনেন মিষ্টি, পাড়ার ছেলেরা দিলো উপহার। সাজিয়ে দিলো ফুলশয্যার খাট।

রাস্তার পাশে ছোট্ট একটি দোকান থেকে কোনরকমে পেট চলার মতন উপার্জন করে মনিন্দ্র। দুজনের এক হাজার টাকা করে মাসে সরকারি ভাতার ভরসা প্রতিবেশী এবং পাড়ার ছেলেদের বিশ্বাস তাদের মনোবল আরো বাড়িয়ে তোলে। বিয়ের আনন্দে মাতোয়ারা গোটাপাড়া।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories