Saturday, September 5, 2026
28 C
Kolkata

মরহুম দাদা জান বেলায়েত শাহ হুজুরের স্মরণে আয়োজিত দোয়ার মজলিশ ও কেরাত প্রতিযোগিতা

মরহুম দাদা জান বেলায়েত শাহ হুজুরকে স্মরণ করে দস্তুরা শিকির মোড়ে দোয়া ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। মানবকল্যাণ সুরক্ষা সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতারা এবং এলাকার সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অষ্টম বছরের আয়োজনে প্রতিযোগিতায় প্রায় ৪০ জন অংশ নেয়। শিশু ও কিশোররা সুন্দর কুরআন তেলাওয়াত করে সবার মন জয় করে নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আতাউর রহমান শেখ, সুজাউদ্দিন মিস্ত্রি, দীপঙ্কর হালদার, মাওলানা জয়নাল আবদীন এবং আবদুল ওহাব। পাশাপাশি দেশ ও বিশ্বের শান্তি ও উন্নতির জন্যও প্রার্থনা করা হয়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories