Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

সারা বাংলা তে ডাক্তার কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীরা

এনবি টিভি ডিজিটাল ডেস্ক:
ডাক্তার কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলার শহর ও শহরতলীতে বিক্ষোভ প্রদর্শন করল সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীরা।
সুদূর কোচবিহারের পশারীহাট থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পর্যন্ত সর্বত্রই কাফিল খানের উপর যোগী সরকারের অমানবিক অত্যাচার ও গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার হলো ছাত্র-যুবরা।

সংখ্যালঘু যুব ফেডারেশন পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার সর্বত্রই ডাক্তার কাফিল খানের মুক্তির দাবিতে রাস্তায় নামে। ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান আগেই কর্মীদের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আন্দোলন করার জন্য। সেভাবেই সর্বত্রই সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যরা মুখে মাক্স পড়েই কাফিল খানের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। বর্ধমানের সমুদ্রগড়, বর্ধমান শহর শেয়ারা বাজার, উত্তর 24 পরগনার দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বারাসাত, রাজারহাট, আমডাঙ্গা, সরুপনগর ব্লকের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। দক্ষিণ 24 পরগনা ভাঙ্গড় কাশীপুর, জীবনতলা, ক্যানিং, বারুইপুর, মহেশতলা, বাসন্তী থানার বিভিন্ন জায়গায় কর্মীরা কাফিল খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়। হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাটে সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যরা বিক্ষোভ দেখায়।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories