Sunday, June 21, 2026
37.9 C
Kolkata

দলিত মেয়েকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল

পার্কসার্কাস,০৪সেপ্টেম্বরঃ
গতকাল পার্কসার্কাস 4 নম্বর ব্রিজ থেকে পার্কসার্কাস 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটি বিশাল মিছিলের আয়োজন করেন বিভিন্ন সংগঠন। উত্তরপ্রদেশে দলিত ও মুসলমানদের উপর মানসিক অত্যাচারের প্রতিবাদে মানুষ সোচ্চার হয়ে উঠেছে। সম্প্রতি উচ্চবর্ণের কিছু যুবক দ্বারা এক দলিত মেয়েকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কালকের এই মিছিল ও সভার আয়োজন করা হয়েছিল। এই সভা মানবাধিকার সংগঠন, বন্দিমুক্তি কমিটি, ভিম আর্মি ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজন করা হয়। পপুলার ফ্রন্ট এর পক্ষে মাসুদুল ইসলাম, ভীম দের পক্ষ থেকে শিব শংকর দাস, বন্দিমুক্তি কমিটির পক্ষ থেকে ছোটন দাস সহ ইমতিয়াজ আহমেদ মোল্লা, মানিক ফকির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মিছিলে কয়েক হাজার লোক যোগদান করেছিলেন। এই সভার মূল বক্তব্য ছিল শুধু নামে নয়, সম্পুর্ণভাবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে, মেয়েদের সুরক্ষা দিতে হবে, দলিত ও মুসলমানদের অবহেলিত না করা হয় সেই দিকে সরকারকে নজর রাখতে হবে।

Hot this week

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

থানায় ওসির চেয়ারে মন্ত্রী! গৌরীশঙ্কর ঘোষের ভাইরাল ছবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল

থানার ওসির চেয়ারে বসে থাকা রাজ্যের এক মন্ত্রীর ছবি...

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Related Articles

Popular Categories