মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে তাঁর হস্তক্ষেপের কারণেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। সম্প্রতি নিজের দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক দীর্ঘ সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। প্রায় ১০৫ মিনিটের ওই সম্মেলনে ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে তখন পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল এবং দুই দেশ যুদ্ধের দিকে এগোচ্ছিল। ট্রাম্পের দাবি, ওই সময় তাঁর উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে সংঘর্ষ থেমে যায় এবং লাখ লাখ মানুষের প্রাণ রক্ষা পায়। তিনি বলেন, “আমি না থাকলে ভারত ও পাকিস্তানের বহু মানুষ মারা যেত।” তাঁর বক্তব্য অনুযায়ী, সেই সময়ে দুই দেশের মধ্যে পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল। ট্রাম্প এর আগেও বহুবার একই দাবি করেছেন। জানা গেছে, নিজের দ্বিতীয় মেয়াদে তিনি প্রায় ৮০ থেকে ৯০ বার এই কথাই পুনরাবৃত্তি করেছেন।
“ভারত পাকিস্তান যুদ্ধ ঠেকিয়েছি!”, সংবাদ মাধ্যমের কাছে কমপক্ষে ৯০ বার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প
Popular Categories


