Friday, March 6, 2026
28.9 C
Kolkata

নিউটাউনে সোমবার মুখ্যমন্ত্রী মমতার হাত ধরে হবে দুর্গা অঙ্গনের ভূমিপূজা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’ প্রকল্পের ভূমিপূজার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। সোমবার নিউটাউন বাস স্ট্যান্ডের কাছে অ্যাকশন এরিয়া–ওয়ানে প্রায় ১৭ একর জমিতে এই নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনার নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৬২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে দুর্গা অঙ্গন। প্রাথমিক নকশা অনুযায়ী, মূল ফটক মন্দিরের আকারে তৈরি হবে। সেখানে ঢোকার পর দু’ধারে সবুজ চাদর আর মার্বেলের পথ ধরে দর্শনার্থীরা পৌঁছাবেন মূল মন্দিরের প্রবেশপথে।

শিলান্যাস অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রশাসনিক মহল জানিয়েছে, দুর্গা অঙ্গন শুধুমাত্র একটি ধর্মীয় স্থান হবে না, বরং এটি বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। এখানে আলাদা করে শিল্পকলা, সাংস্কৃতিক চর্চা এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও থাকবে।

উল্লেখযোগ্য, এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই মন্দিরে পুণ্যার্থী উপস্থিতি এক কোটি ছুঁয়েছে বলে দাবি করেছে ইসকন। এছাড়া উত্তরবঙ্গ সফরে মাটিগাড়ায় নতুন মহাকাল মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দের কথাও ঘোষণা করেছেন তিনি। ২০২১ সালে ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ স্বীকৃতি পাওয়া বাংলার দুর্গাপুজোর ধারাবাহিকতায় দুর্গা অঙ্গন নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিডককেই এই প্রকল্পের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের মতে, ভবিষ্যতে দুর্গা অঙ্গন রাজ্যের একটি বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হয়ে উঠতে পারে। যদিও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সরকারি অর্থ দিয়ে কোনও ধর্মীয় স্থাপনা নির্মাণ করা উচিত নয়, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প থেকে পদক্ষেপে সরছেন না। তাই শিলান্যাস অনুষ্ঠান পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া নেতিবাচক হতে পারে বলে প্রশাসনের একাংশ মনে করছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories