Saturday, September 5, 2026
28 C
Kolkata

আজব কান্ড যোগী রাজ্যে, ১১ বছর ধরে প্রথম বর্ষে পড়ছে এমবিবিএস ছাত্র!

উত্তর প্রদেশে গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে গত ১১ বছর ধরে প্রথম বর্ষেই আটকে রয়েছেন এক মেডিক্যাল ছাত্র। তাঁর নাম শ্রীকান্ত সরোজ। ২০১৪ সালে তিনি এসসি কোটায় এই মেডিক্যাল কলেজে ভর্তি হন। প্রথম বর্ষের পরীক্ষায় তিনি সব বিষয়ে অকৃতকার্য হন। এরপর থেকে আর কোনও পরীক্ষায় বসেননি তিনি। তবুও কলেজ বা হস্টেল ছাড়তে রাজি হননি।

কলেজ সূত্রে জানা গেছে, শ্রীকান্ত এখনও নিয়মিত হস্টেলে থাকছেন। ফলে অন্য ছাত্রদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। হস্টেলের সমস্যা নিয়ে ছাত্ররা মিলে কলেজ কর্তৃপক্ষকে ছয়টি চিঠি দেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। শিক্ষকরা শ্রীকান্তকে পড়াশোনায় ফিরিয়ে আনতে আলাদা ক্লাস ও অতিরিক্ত পরীক্ষার সুযোগ দিয়েছিলেন। কিন্তু তিনি নিয়মিত ক্লাস করেননি, পরীক্ষাতেও বসেননি। জানা গেছে, তাঁর বাবা পুলিশে দারোগা পদে কর্মরত। সেই কারণে অনেকেই তাঁকে দারোগা নামে ডাকেন।

কলেজের অধ্যক্ষ ড. রামকুমার জয়সওয়াল জানান, শ্রীকান্ত তার ব্যাচের অন্য ছাত্রদের তুলনায় অনেক পিছিয়ে। ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী, দীর্ঘদিন অকৃতকার্য ছাত্রকে হস্টেলে রাখা যায় না। বিষয়টি এখন এনএমসিকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories