Friday, March 6, 2026
24.4 C
Kolkata

দুর্গাপুরে সংখ্যালঘু গরু ব্যবসায়ীর উপর নির্যাতনের প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জামাআতে ইসলামী হিন্দের

দুর্গাপুরে এক সংখ্যালঘু গরু ব্যবসায়ীর উপর ঘটে যাওয়া নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জামাআতে ইসলামী হিন্দ। জানা যায় কিছু দুষ্কৃতিকারী প্রকাশ্যে এক বৃদ্ধ ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে, বেঁধে মারধর করে। এই ঘটনাটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং আইনের শাসনের উপর হুমকি বলে উল্লেখ করেছে জামাআতে ইসলামী হিন্দ। পুলিশ কিছু অভিযুক্তকে গ্রেপ্তার করলেও, জামাআতের দাবি, ” মূল দোষীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। সেইসঙ্গে, যারা এই ঘটনার পেছনে উসকানি দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনা উচিত। “

জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডাঃ মসিহুর রহমান এক বিবৃতিতে বলেন, ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। তিনি সরকারের কাছে আহ্বান জানান, যেন অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, ” ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে কাউকে নির্যাতন করা গণতান্ত্রিক সমাজে কখনোই মেনে নেওয়া যায় না।”

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories