Monday, June 8, 2026
31.4 C
Kolkata

ডিউটি ফিরত পথে বিএসএফের হাতে আক্রান্ত হলেন সিভিক ভলিন্টিয়ার

এনবিটিভি ডেস্ক, মালদা: রাতে ডিউটি করে বাড়ি যাওয়ার পথে বিএসএফের হাতে আক্রান্ত হলেন ৫ জন সিভিক ভলেন্টিয়ার সহ একজন পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের দাড়িপাড়া বিওপির অন্তর্গত বিজল এলাকায়।পাঁচ জন সিভিক ভলেন্টিয়ার সহ ওই পঞ্চায়েত মেম্বার বর্তমানে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। জানা গেছে এই বিষয়ে হবিবপুর থানার পুলিশ অভিযুক্ত বিএসএফ কর্মীদের নামে এফআইআর দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায় হবিবপুর থানার কেন্দ্রপুখুর এলাকায় দুইজন সিভিক ভলেন্টিয়ার ডিউটি করে রাতে ডালনায় তাদের বাড়ি ফিরছিলেন। অভিযোগ বাড়ি যাওয়ার সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দাড়িপাড়া এলাকায় তাদের পথ আটকায় এবং তাদেরকে মারধোর করে। পরে এই খবর শুনতে পেয়ে আরো দুজন সিভিক ভলেন্টিয়ার ছুটে এলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির মেম্বার সন্তোষ সরেনকেও মারধর করা হয় বলে বিএসএফ দের বিরুদ্ধে অভিযোগ। তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। তড়িঘড়ি অবস্থায় ছুটে যায় হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি। এদিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আনা হয়।

তবে এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories