Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

নতুন খেলা কমিশনের! জয়ী শুভেন্দুই, হবে না পুনর্গণনা,PK বললেন কমিশন বিজেপির শাখা হিসেবে কাজ করেছে পুরো প্রক্রিয়ায়

নিউজ ডেস্ক : নন্দীগ্রামে বিজয়ী বিজেপি-র শুভেন্দু অধিকারীই। ঘোষণা করলেন রিটার্নিং অফিসার। সন্ধ্যা থেকে গণনা নিয়ে বিভ্রান্তি এবং টানাপড়েন চলছিল সেখানে। সার্ভারে সমস্যা থাকায় সঠিক তথ্য তুলে ধরতে পারছিল না বলে অজুহাত দেয় নির্বাচন কমিশন। শেষমেশ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করেন, সেই অনুযায়ী নন্দীগ্রামে ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃমমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। অর্থাৎ প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দুই এগিয়ে। নন্দীগ্রামে আর পুনর্গণনা নয় বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার।

রবিবার ভোটগণনা চলাকালীন নন্দীগ্রামে সার্ভারে ত্রুটির জেরে প্রার্থীদের প্রাপ্ত ভোট সঠিক ভাবে জানা যাচ্ছিল না। প্রায় ৪০ মিনিট গণনাও বন্ধ ছিল সেখানে। নতুন করে গণনা শুরু হলে, ১৭ রাউন্ডের পর জানা যায়, মমতা জয়ী হয়েছেন। কিন্তু ফোনে আনন্দবাজার ডিজিটালকে শুভেন্দুকে জানান, ১ হাজার ৬২২ ভোটে জয়ী হয়েছেন তিনি। এর পর সাংবাদিক বৈঠক করে মমতাও জানান, তিনি হেরে গিয়েছেন। কারচুপি হয়েছে এমন খবর তাঁর কাছে পৌঁছেছে বলেও জানান মমতা। এমনকি আদালতেও যাবেন বলে জানান। তার পর তৃণমূলের তরফে বলা হয়, ভোটগণনা এখনও অসম্পূর্ণ। জল্পনায় কান দেওয়া উচিত নয়।

 

এ নিয়ে দোলাচল চলাকালীন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, আপাতত শুভেন্দুই জয়ী। পুনর্গণনার কোনও আবেদন এখনও জমা পড়েনি। তেমন কিছু হাতে পেলে সেই মতো সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। কিন্তু তার কিছু ক্ষণ পরেই নন্দীগ্রামের রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করেন, তাতে শুভেন্দুই জয়ী হিসেবে উঠে আসেন। তবে বার বার যেভাবে বিষয়টি নিয়ে কমিশন বিভ্রান্তি সৃষ্টি করেছে তাতে কমিশনের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। অনেকে বলছেন পুরো ভোটগ্রহণ প্রক্রিয়ার মতো একেবারে গণনার দেশ পর্যায়েও কমিশন সেই বিজেপির সাহায্য করেই গেল। অন্যদিকে ভোট কুশলী হিসেবে নিজের শেষ দায়িত্ব পালন করা পক বিজেপি কে দেওয়া তার চ্যালেঞ্জ জিতেও বললেন, পুরো ভোট প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বিজেপির একটা শাখা হিসেবে কাজ করেছে। নাহলে বিজেপি এতগুলো আসন কোনোদিন পেত না।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories