Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মহা-হারের দিনেই মোদিকে লকডাউন জারি করতে বলল আমেরিকা

নিউজ ডেস্ক : বিভিন্ন রাজ্যে ভোটের ফলাফলে মহা হারের পর এখন হতাশ গেরুয়া শিবির। তার মধ্যেই মোদিকে করোনা সামলাতে এক উপায় বাতকে দিল বাইডেন প্রশাসন। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রাশ টানতে কয়েক সপ্তাহের জন্য ভারতে লকডাউন চালু করার পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফওসি।

তিনি বলেছেন, ভারতে অবিলম্বেই চালু হওয়া উচিত লকডাউন। ভারতের কোভিড সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। জানিয়েছেন, ভারতের পরিস্থিতি সত্যিই খুব ভয়াবহ। সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনো ভারতে শীর্ষ বিন্দুতে পৌঁছয়নি। ফলে অবস্থা যে আরো ভয়াবহ হয়ে উঠতে তা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।
ফওসি বলেছেন, ‘ভারতে এখনই কয়েক সপ্তাহের জন্য দেশজুড়ে লকডাউন চালু হওয়া উচিত। না হলে আরো বড় বিপদে পড়তে হবে ভারতকে।’

অন্য দিকে, বিশ্বের কোভিড সমস্যার মোকাবেলা ও স্বাস্থ্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আমেরিকার বিদেশ মন্ত্রণালয়ের কোঅর্ডিনেটর গেল ই স্মিথ ওয়াশিংটনে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘ভারতের কোভিড পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি ভীষণ ভাবে উদ্বিগ্ন। ভারতে রোজই নতুন নতুন আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। অথচ এখনো ওই দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শীর্ষ বিন্দুতে পৌঁছয়নি।’

স্মিথ জানিয়েছেন, ভারতকে এখন সব রকমভাবে সাহায্য করা দরকার। তাই ইতোমধ্যেই বাইডেন প্রশাসন ভারতকে অক্সিজেন সরবরাহ, চিকিৎসাকর্মীদের সুরক্ষা আবরণী, পরীক্ষার নানা সরঞ্জাম ও টিকা তৈরির কাঁচামাল পাঠানোর জরুরি পদক্ষেপ করেছে। ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে পৃথিবীর অনেক দেশ। এখন বিশ্বের প্রতি ৪ জন করোনা আক্রান্তের মধ্যে ১ জন ভারতের। ভারতে গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লাখ পার করেছে। দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় ৩ হাজার। এই পরিস্থিতিতে মোদি সরকার লক ডাউন করবে না বলে আগেই জানিয়েছে। তবে সীমিত পরিসরে লক ডাউন করা হচ্ছে বিভিন্ন রাজ্যে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories