Sunday, September 6, 2026
28 C
Kolkata

ভোটকেন্দ্রে লম্বা লাইন থাকলে দৃষ্টিহীন ব্যক্তিদের আগে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে, নির্দেশ নির্বাচন কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছেন দৃষ্টিহীন ভোটাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, যাতে এই ভোটারদের কোনও অসুবিধা না হয়, সে জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও ভোটকেন্দ্রে লম্বা লাইন থাকলে দৃষ্টিহীন ব্যক্তিদের আগে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে তাঁদের বেশি সময় দাঁড়িয়ে থাকতে না হয়।

ভোট গ্রহণের জন্য ব্যবহৃত ইভিএম মেশিনগুলিতেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি প্রার্থীর নামের পাশে ব্রেল লিপিতে চিহ্ন দেওয়া থাকবে। ফলে যাঁরা ব্রেল জানেন, তাঁরা স্পর্শের মাধ্যমে সহজেই প্রার্থী ও দল চিনে নিতে পারবেন এবং নিজের পছন্দমতো ভোট দিতে পারবেন।

তবে সব দৃষ্টিহীন ভোটার ব্রেল ভাষা জানেন না। তাঁদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। আইন অনুযায়ী, এমন ভোটাররা তাঁদের সঙ্গে একজন বিশ্বস্ত সহকারী নিয়ে বুথে ঢুকতে পারবেন। সেই সহকারী ভোটদানে সাহায্য করবেন, তবে তার আগে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। প্রিসাইডিং অফিসার একটি ফর্ম পূরণ করবেন, যেখানে ভোটার ও সহকারীর বিস্তারিত তথ্য থাকবে। এই নথিতে উপস্থিত ভোটকর্মী ও বিভিন্ন দলের প্রতিনিধিরাও সই করবেন।

সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দৃষ্টিহীন ভোটার তাঁর সহকারীকে সঙ্গে নিয়ে ভোটকক্ষে প্রবেশ করবেন এবং নিজের পছন্দ জানিয়ে ভোট প্রদান করবেন। এবার রাজ্যে দীর্ঘদিন পর বিশেষ ভোটার তালিকা সংশোধন হওয়ায় নির্বাচন কমিশনের অনুমান, আগের তুলনায় দৃষ্টিহীন ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories