Saturday, September 5, 2026
28 C
Kolkata

ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরিকে তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো ৮ টি জাহাজ

হরমুজ প্রণালী ঘিরে নতুন করে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান এবং হুঁশিয়ারি সত্ত্বেও একাধিক জাহাজ নির্বিঘ্নে ওই পথ পেরিয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে তাদের কৌশল নিয়ে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মোট আটটি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। এর মধ্যে তিনটি জাহাজ ইরানের বলে জানা গেছে। সামুদ্রিক নজরদারি সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, কোনও বাধা ছাড়াই এই জাহাজগুলি তাদের গন্তব্যে এগিয়ে যায়।

মার্কিন অবরোধ ঘোষণার পর প্রথম একদিন অবশ্য পরিস্থিতি অন্যরকম ছিল। সেই সময় বেশ কয়েকটি জাহাজ মাঝপথ থেকে ফিরে যায় এবং ইরানের বন্দরে আশ্রয় নেয়। কিন্তু পরে আবার স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হয়।

যে জাহাজগুলি পার হয়েছে, তার মধ্যে একটি তেলবাহী ট্যাঙ্কারও ছিল। সেটি ইরান থেকে পণ্য নিয়ে সংযুক্ত আরব আমিরশাহির দিকে যাচ্ছিল। এছাড়াও অন্য কয়েকটি জাহাজ বিভিন্ন দেশের হয়ে জ্বালানি বা পণ্য পরিবহণ করছিল।

উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার চেষ্টা হলেও তা সফল হয়নি। এরপরই মার্কিন প্রেসিডেন্ট হরমুজে কঠোর পদক্ষেপের ঘোষণা করেন। তবে বাস্তবে সেই চাপ কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories