Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বাক স্বাধীনতায় হস্তক্ষেপে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন, ‘এক্স’ এর প্রতিষ্ঠাতা ইলম মাস্ক

বাক স্বাধীনতায় হস্তক্ষেপে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন, ‘এক্স’ এর প্রতিষ্ঠাতা ইলম মাস্ক

আবারো বিশ্বের দরবারে লজ্জাস্কর ভাবে মুখ পুড়লো মোদি সরকারের। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের নায়কোচিত ভাবমূর্তিতে জল ঢেলেছেন ডোনাল্ড ট্রাম। বৈদেশিক চুক্তিতে ট্রাম্পের নানান শর্ত মানতে গিয়ে কার্যত বিপাকে পড়েছে ভারত সরকার। পরবর্তীতে স্টারলিঙ্কের কর্ণধার ইলন মাস্কের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে ভারতে বিপুল অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দেন, বিশ্বের অন্যতম প্রধান ধনকুবের ইলন মাস্কের।

তবে বর্তমানে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাও তিক্ত সম্পর্কে পরিণত হয়েছে। ‘এক্স’ -এ (পূর্বে যা ‘টুইটার’ নামে পরিচিত ছিল) মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ভারত সরকার, এই অভিযোগে আদালতে অভিযোগ দায়ের করেছেন, ‘এক্স’-এর কর্ণধার ইলন মাস্ক। তার দাবি, সমাজ মাধ্যমে বেআইনি ভাবে মত প্রকাশের অধিকারকে দমিয়ে দিতে চাইছে ভারত সরকার। ‘এক্স’ সমাজ মাধ্যমে, খবর প্রদানের নিরপেক্ষতায় বেআইনি ভাবে সেন্সরশিপ আরোপ করছে মোদি সরকার। জানা যাচ্ছে, কর্নাটকের হাইকোর্টে দায়ের হয়েছে এই মামলা। এমন ধরনের নানান পারিপার্শ্বিক কার্যকলাপ দেখে, রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ভারতের পররাষ্ট্রনীতির পন্থার ফলে কি, বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে? 

এর আগেও বহুবার বিজেপি সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগ উঠেছে। সাংবাদিক হত্যা থেকে শুরু করে, আন্দোলনরত সাধারন মানুষকে নির্যাতন করতে দেখা গেছে এই সরকার। দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের উপর অত্যাচার, উমর খালিদকে গ্রেফতার, এমনকি বীরাঙ্গনা সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড সহ নানান ঘটনায় বারবার সামনে উঠে এসেছে বিজেপির নাম। বিজেপি শাসিত ভারতবর্ষে এই সমস্ত ঘটনার জেরে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী ১৮০ টি দেশের মধ্যে ভারতের স্থান রয়েছে ১৫৯ এ। 

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories