Friday, March 6, 2026
28.9 C
Kolkata

টি-২০ বিশ্বকাপে অনিশ্চিত ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস

এনবিটিভি ডেস্ক:টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে নিশ্চিত নন বেন স্টোকস। ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড মনে করছেন সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলে নাও থাকতে পারেন এই অলরাউন্ডার।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ অলরাউন্ডার। বিশ্বকাপে যে তিনি ফিরবেন এখনও অবধি তেমন কোনও ইঙ্গিত দলের কাছে নেই। সিলভারউড বলেন, “আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। স্টোকস যাতে দলে ফেরে, তার জন্য সব চেষ্টা করা হবে। ও আমাদের কাছ থেকে সব রকম সাহায্য পাবে।”

স্টোকসের সঙ্গে এখনও কথা বলেননি জানিয়ে সিলভারউড বলেন, “আমি এখনও ওর সঙ্গে কথা বলিনি। যতটা সম্ভব নিজের মতো থাকতে দিতে চাই ওকে। তবে অন্যরা কথা বলেছে। স্টোকসকে খেলার ব্যাপারে কোনও রকম জোর করব না। আমরা ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাই না। আমাদের মূল লক্ষ্য স্টোকসকে সুস্থ রাখা।”

১৭ অক্টোবর থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে হওয়ার কথা থাকলেও, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমিরশাহি এবং ওমানে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলের লক্ষ্য ভারতের বিরুদ্ধে সিরিজ বাঁচানো।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories