Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বিরাট কোহলিদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘােষণা করল ইসিবি | দলে নেয় টেস্ট ক্যাপ্টেন জো রুট

লন্ডন: চার টেস্টের সিরিজের পরই ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। বিরাট কোহলিদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘােষণা করল ইসিবি। প্রত্যাশামতই টি-২০ সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ইয়ন মর্গ্যান।

বৃহস্পতিবার টি-২০ সিরিজের ১৬ সদস্যের দল ঘােষণা করল ইসিবি। ইংল্যান্ডকে নেতৃত্বে দেবেন মর্গ্যান। দলে ফিরেছেন বেন স্টোকস, জোস বাটলার এবং জনি বেয়ারস্টো। এছাড়াও দলে ফিরেছেন টপ-অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান। তবে দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক জো রুটের। সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।

শেষ তিনটি টেস্টেই সেঞ্চুরি এসেছে রুটের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে সিরিজে জিতিয়েছেন রুট। তারপর ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেও রুটের ব্যাটে ভর করে জিতেছে ইংল্যান্ড। চিপকে সিরিজের প্রথম টেস্টে ২১৮ রানের ইনিংস খেলেন রুট। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই আইপিএলে খেলতে না- পারার হতাশা প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ২৬ ফেব্রুয়ারি ভারতের বিমান ধরবেন মর্গ্যানরা। সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ১২ মার্চ আমদাবাদে।

এবার জাতীয় দলের টি-২০ দলে জায়গা না-হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ রুট। ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান শেষবার দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেছেন ২০১৯ সালের মে মাসে। তারপর খেতে ইংল্যান্ডের টি-২০ দলে জায়গা হয়নি রুটের। তবে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছেন রুট। চিপকে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে রুটবাহিনী। সেই সঙ্গে বিদেশের মাটিতে টানা ছ’টি টেস্ট জিতেছে রুট অ্যান্ড কোং।

টি-২০ সিরিজে ইংল্যান্ড বােলিংয় আক্রমণ সামলাবেন জোফরা আর্চার। তাকে সঙ্গ দেবেন স্যাম কারেন, টম কারেন ও মার্ক উড। স্পিন আক্রমণে রয়েছেন আদিল রশিদ ও মােযেন আলি।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের টি-২০ দল: ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মােয়েন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জোস বার্টলার, স্যাম কারেন, টম কারেন, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংটন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রেসি টপলে ও মার্ক উড।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories