Friday, March 6, 2026
22.2 C
Kolkata

নায়ক সেই কেন, দেশের মাটিতে ডেনমার্ককে হারিয়ে ইউরো ফাইনালে ইংল্যান্ড

প্রথমবার ইউরো কাপের ফাইনালে চলে গেল ইংল্যান্ড। হ্যারি কেনের জয়সূচক গোলে অতিরিক্ত সময়ে ডেনমার্ককে ২-১ ব্যবধানে হারাল ইংরেজরা। রবিবার ফাইনালে তাদের সামনে ইতালি।

৩০ মিনিটে মাইকেল ড্যামসগার্ডের ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে যায় ডেনমার্ক। লুক শ প্রায় কুস্তির মতো ডেনমার্কের আন্দ্রেস ক্রিসটেনসেনকে ফেলে দেন। রেফারি ফ্রিকিক দেন। ২০ গজ দূর থেকে নেওয়া শটে বাঁদিকের কোন দিয়ে বল জালে পাঠান ড্যামসগার্ড। ইংরেজ গোলরক্ষক জর্ডন পিকফোর্ডের কিছু করার ছিল না। তিনি বলে হাত ঠেকাতে পেরেছিলেন। কিন্তু দলকে বাঁচাতে তা যথেষ্ট ছিল না।

বারের ইউরোয় প্রথম গোল খাওয়ার ৯ মিনিটের মধ্যে গোল শোধ করে দেয় ইংল্যান্ড। এই গোলের পেছনে সব থেকে বড় অবদান কেনের। ইংরেজ অধিনায়ক সামনে অনবদ্য পাস বাড়ান বুকায়ো সাকাকে। ডান দিক থেকে সাকা সেন্টার করেন। লক্ষ্য ছিল রহিম স্টারলিং। কিন্তু তার পায়ে বল পৌঁছনোর আগে নিজের গোলে বল ঢুকিয়ে দেন ডেনমার্কের সাইমন কায়ের।

এর ঠিক মিনিট খানেক আগে স্টারলিং সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্কিমিচেল গোল বাঁচিয়ে দেন। এই সময় কেনও সুযোগ পেয়ে গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার সুযোগ পেয়ে যায় ইংল্যান্ড। কিন্তু শ-র ভলি বাঁচিয়ে দেন স্কিমিচেল। ডেনমার্কও কয়েকটি সুযোগ পায়। কিন্তু কোনও দলই লক্ষ্য ভেদ করতে পারেনি।

অতিরিক্ত সময়ে ১০৪ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। বক্সের মধ্যে স্টারলিংকে ফেলে দেন ড্যানিয়েল ওয়াস। রেফারি ভারের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত নেন। কেনের শট স্কিমিচেল বাঁচালেও ফিরতি বলে গোল করতে অসুবিধে হয়নি ইংরেজ অধিনায়কের।

ঘরের মাঠে এবার প্রায় সব ম্যাচ পেয়েই খুশি ইংরেজরা। লন্ডনে ভরা মাঠের দর্শকের সামনে খেলে অনেকটাই সুবিধা পাচ্ছেন কেনরা। ফলে ইতালির বিরুদ্ধে ফাইনালেও জয়ের সম্ভাবনা অনেকটাই।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories