Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

৫ বছর পর ভারতের বিরুদ্ধেই প্রত্যাবর্তন হামিদের

এনবিটিভি ডেস্ক: মাত্র ১৯ বছর বয়সেই ইংল্যান্ডের টেস্ট জার্সি পরার সুযোগ পেয়ে গিয়েছিলেন হাসিব হামিদ। বাবার দেশ ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতেই নামানো হয়েছিল তাঁকে। নেমেই সাফল্য। প্রথম টেস্টেই অর্ধ শতরান। ইংল্যান্ডের তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অর্ধ শতরান করার নজির গড়েছিলেন হামিদ।

২০১৬ সালে গুজরাতের রাজকোটে অভিষেক ঘটে হামিদের। তাঁর বাবা ইসমাইলের জন্ম হয় এই রাজ্যেই। হামিদ যদিও জন্মেছেন বোল্টনে। তাঁর জন্মের আগেই পাকাপাকি ভাবে ইংল্যান্ডে চলে যায় তাঁর পরিবার। বোল্টনের স্কুলেই পড়াশোনা হামিদের।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে ২০১৫ সালে। ল্যাঙ্কাশায়ারের হয়ে ওপেন করেছিলেন হামিদ। প্রথম ইনিংসে মাত্র ২৮ রান করেছিলেন। পরের বছরেই ইংল্যান্ডের হয়ে অভিষেক। সেই সিরিজে খেলেছিলেন তিনটি ম্যাচ। ছ’টি ইনিংসে তাঁর সংগ্রহ ২১৯ রান। গড় ৪৩.৮০। কিন্তু তার পরেই আঙুলের চোট। ইংল্যান্ডের মূল দল থেকে ছিটকে যেতে হয়েছিল।

 

ফিরলেন ২০২১ সালে। প্রতিপক্ষ সেই ভারত। তবে এ বার বাবার জন্মভিটেতে নয়, নিজের জন্মভূমিতে। লর্ডসের মাঠে ফের দেশের জার্সি পরে নামলেন হামিদ। ভারতীয় বংশোদ্ভূত হামিদ।

মাইকেল আথারটনের পর ল্যাঙ্কাশায়ার থেকে তিনিই প্রথম ইংরেজ ওপেনার। পাঁচ বছর আগে ভারতের বিরুদ্ধে ওপেনার হিসেবেই দুটো অর্ধ শতরান ছিল তাঁর। লর্ডসে যদিও দলে ররি বার্নস, ডম সিবলি রয়েছেন। হামিদ ওপেনার হবেন কি না তা যদিও স্পষ্ট নয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories