Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

সবুজ পৃথিবীর বার্তা দিতে গাছ লাগিয়ে জন্মদিন উপহার দিলেন ইংলিশ বাজারের ওসি তারিফা খাতুন

“যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।“

কবি গুরুর রবীন্দ্রনাথের এই বাণী এখনো অমর হয়ে আছে। বিশ্ব সংস্থার তথ্য অনুযায়ী ভারতে পরিবেশ দূষণ বেড়েই চলেছে। গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ সচেতন করতে বিভিন্ন সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গাছ লাগানো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সঙ্গে পুলিশ প্রশাসনের বিশেষ পরিবেশ সচেতনতা দেখা গেল।  নিজের জন্মদিনে অভিনব উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের মন জয় করলেন মালদার ইংলিশ বাজারের মহিলা থানার ওসি তারিফা খাতুন।

প্রতিনিয়ত কারণে অকারণে গাছ কেটে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। যদিও বেআইনি ভাবে গাছ কাটলে প্রশাসন কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করেছে। পরিবেশ কে সুন্দরভাবে এবং দূষণ মুক্ত করতে গাছের কোনো বিকল্প নেই। সেই কথাকে মাথায় রেখেই জন্মদিনে সমস্ত প্রোগ্রামের ব্যস্ততার মধ্যেও থানা চত্বরে নাম নামীদামি গাছ লাগান হয় রবিবার।

এ বিষয়ে ওসি তারিফা খাতুন বলেন “খুব ভালো লাগছে একদিকে জন্মদিন অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছ লাগাতে পেরেছি। তাছাড়া আল মালাশিয়ান শাল গাছের মতো গুরুত্বপূর্ণ গাছ লাগানো হয়।”

এছাড়াও তিনি বার্তা দেন কেবলমাত্র একদিনের জন্য নয় পরিবেশ সুস্থ রাখতে গেলে প্রতিনিয়ত সকলেই পরিবেশ সচেতন হতে হবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories