Friday, March 6, 2026
22.2 C
Kolkata

মসজিদ ধ্বংস করতে গিয়ে, নিজেই ধর্মান্তরিত হলেন ইসলামে 

একেই বলে “কুদরাত কা নূর!” মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সেনা রিচার্ড ম্যাক ম্যাককিনি এক সময় ইসলাম ও মুসলমানদের প্রতি চরম ঘৃণা পোষণ করতেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার পর তার মনে মুসলমানদের নিয়ে নেতিবাচক ভাবনা তৈরি হয়। এই ঘৃণা এতটাই গভীর হয়ে ওঠে যে, তিনি নিজের শহর ইন্ডিয়ানা’র মান্সির একটি মসজিদে বোমা হামলা চালানোর পরিকল্পনা করেন। তবে হামলার আগে তিনি মসজিদের পরিস্থিতি বোঝার জন্য ‘গোয়েন্দা সেজে’ সেখানে যান। রিচার্ড-এর  ধারণা ছিল, মসজিদের মুসলিমরা তাকে খারাপ ব্যবহার করবে এবং তাতেই হামলার পরিকল্পনাকে বাস্তবায়িত করা সম্ভব হবে। কিন্তু বাস্তবে তা ঘটলো না। মসজিদের মুসলিমরা রিচার্ডকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। ঘৃণাতো দূরের কথা, বরং তাকে সাদর আমন্ত্রণ জানান। এই ভালোবাসা ও সম্মানের আচরণ ম্যাককিনির মনে বড় এক পরিবর্তন আসে।

এরপর রিচার্ড টানা আট সপ্তাহ ইসলাম নিয়ে পড়াশোনা করেন, কোরআনের অনুবাদ পড়েন এবং মুসলমানদের সঙ্গে সময় কাটান। ধীরে ধীরে তার মন থেকে ঘৃণা দূর হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার নাম রাখেন মুহাম্মদ ম্যাককিনি। শুধু তাই নয়, এখন তিনি মান্সি ইসলামিক সেন্টারের বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এক সময় যিনি মসজিদ ধ্বংস করতে চেয়েছিলেন, আজ তিনি নিজেই সেই মসজিদের নেতৃত্ব দিচ্ছেন। তার জীবনের এই পরিবর্তন অনেকের জন্যই এক বড় বার্তা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories