Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ঔষধ ডিস্ট্রিবিউটরের মৃত্যু ঘিরে চাঞ্চল্য নবদ্বীপে

এনবিটিভি, নবদ্বীপঃ  একজন ঔষধ ডিস্ট্রিবিউটরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে। মৃত ওই ব্যবসায়ীর নাম দেবীপ্রসাদ পাল ওরফে রমন। বয়স আনুমানিক ৫৮ বছর। রমন বাবু বসবাস করতেন নবদ্বীপ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ রোডে। রমন পাল হিসেবেই তিনি এলাকায় পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

 পাশাপাশি লোকনাথ ডিস্ট্রিবিউটর হাউজের কর্ণধার ছিলেন তিনি। জানা যায়, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের চটির মাঠ সংলগ্ন এলাকায় মৃত রমন বাবুর বাবার একটি রেশন সরবরাহের দোকান রয়েছে।

সোমবার বিকেলের পর সেই রেশন দোকানের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রমন বাবুর পরিবারের লোকজনদের খবর দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর রমন পালকে মৃত বলে ঘোষণা করেন।

কি কারণে তিনি আত্মঘাতী হলেন, বা এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কিনা তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories