Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ভয়াবহ জঙ্গি হামলা বিমানবাহিনীর জম্মু বিমানবন্দরে, ৫ মিনিটে দুটো বিস্ফোরণ

নিউজ ডেস্ক : ভারতীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত কাশ্মিরের জম্মু বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ জুন) বিমানবন্দরের টেকনিক্যাল এলাকায় ৫ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রীয়কারী দল ও ফরেনসিক ইউনিট।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রবিবারের এই বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে বিমানবন্দরের প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। তবে, বিস্ফোরণের ঘটনায় এখনও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন।

ভারতীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণে জম্মু বিমানবন্দর পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে থানায় এফআইআর করা হয়েছে। পুলিশের তরফে এরপরই শুরু হয়েছে তদন্ত।

এদিকে বিস্ফোরণের পর পুরো জম্মু এলাকায় কড়া সতর্কতা জারী করেছে প্রশাসন। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এই ঘটনায় ইতোমধ্যেই সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories