Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

মায়াপুর ইসকনের রথ যাত্রা উপলক্ষ্যে হাওড়া নবদ্বীপ ও শিয়ালদহ কৃষ্ণ নগর শাখায় বিশেষ ট্রেন রেলের তরফে

নদীয়া : নদীয়া নবদ্বীপের মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা দেখতে প্রচুর ভক্তদের ভিড় হয়। শুধু এ রাজ্য নয় গোটা ভারতবর্ষ থেকে ভক্তরা আসেন ইসকনের রথ দেখতে। বলরাম সুভদ্রা এবং জগন্নাথের রথের দড়িতে টান দিতে ভারতের বাইরে ও বিদেশ থেকে বহু ভক্তরা ছুটে আসেন।দু’বছর করোনার মধ্যে স্থগিত থাকা অনুষ্ঠানে এবছর বাড়তি পাওনা, মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব উপলক্ষে শিয়ালদহ ও কৃষ্ণনগরের ও হাওড়া থেকে নবদ্বীপ শাখার মধ্যে চলবে স্পেশাল EMU লোকাল ট্রেন।যা চলাচল করবে 1লা জুলাই থেকে 9ই জুলাই পর্যন্ত। মূলত ভক্তদের কথা মাথায় রেখেই ইসকন কর্তৃপক্ষ এবং সাংসদ জগন্নাথ সরকারের তরফ থেকে রেল দপ্তরে আবেদন জানানো হয়। সেই আবেদনের সারা দিয়েই রেল দপ্তরের তরফ থেকে স্পেশাল দিনে দুটি করে ট্রেনের কথা ঘোষণা করা হয়।
যার সূচী হল-ঃ

|| HOWRAH TO NABADWIP ||
TIME – 07:10 AM
08:55 PM
|| NABADWIP DHAM TO HOWRAH ||
TIME – 14:00 HRS
21:00 HRS
|| SEALDAH TO KRISHNANAGAR ||
TIME – 08:20 AM
09:50 AM
|| KRISHNANAGAR TO SEALDAH ||
TIME – 16:50 HRS
21:00 HRS
পুর্ব রেলের পক্ষ থেকে এই তালিকা দিয়ে জানানো হয় ।
সুত্র মারফত জানা যায় মায়াপুর ইস্কন কর্তৃপক্ষের পক্ষ থেকে রেলের কাছে আবেদন করা হয়েছিল শিয়ালদহ থেকে কৃষ্ণনগর এব হাওড়া নবদ্বীপ শাখার জন্য দুটি স্পেশাল ট্রেনের জন্য ।সেইমতো আগামি ১ জুলাই তারিখ থেকে ৯ ই জুলাই তারিখ অর্থাৎ রথের কয়েকদিন এই ট্রেন দুটি চালানো হবে । রেলের তরফের এই সিদ্ধান্তে ইস্কনের জন সংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন ইস্কনের তরফে রেলের কাছে যে আবেদন আমরা জানিয়েছিলাম তা পূর্ণ হওয়ায় রেল দফতরকে ধন্যবাদ জানাই,। রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এ প্রশঙ্গে বলেন রথ উৎসবকে ঘিরে বহু ভক্ত ও পর্যটক মায়াপুর নবদ্বীপে আসে তাদের সুবিধার জন্য রেল বিশেষ ট্রেন দিয়েছে এটা খুব আনন্দের আর এটা আমার লোকসভার অন্তর্গত হওয়ায় আমি গর্বিত।
সব মিলিয়ে রথ যাত্রা উৎসব ঘিরে যেভাবে সাধারণ মানুষের উন্মাদনা ইতিমধ্যে শুরু হয়েছে তাতে এই বিশেষ ট্রেন ধার্য হওয়ায় বাড়তি আনন্দ ও সুবিধা হবে বলে মত ওয়াকিবহাল মহলের।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories