Tuesday, October 20, 2026
27 C
Kolkata

ফেসবুকে রাজ্যে ব্যাপকভাবে ভুয়ো খবর ছড়িয়েছে, দাবি ‘হুইসেল ব্লোয়ার’-এর

এনবিটিভি ডেস্ক: সোশ্যাল মিডিয়ার খবর মানেই ভুয়ো, এমনই মনে করেন অনেকেই। আবার অনেকে মনে করেন, সংবাদ মাধ্যমের থেকে সোশ্যাল মিডিয়াতেই বেশি সত্য খবর তুলে ধরা হয়। আর সোশ্যাল মিডিয়ার অন্যতম ফেসবুকেই এবার পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে ছড়িয়েছে ভুয়ো খবর। কিন্তু পশ্চিমবঙ্গে লোকই নেই যারা এই খবর প্রচারে রোধ করবে। এমনই দাবি করলেন ফেসবুকের ‘হুইসেল ব্লোয়ার’ ফ্রান্সেস হাউজেন।মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) একটি রিপোর্ট পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

সেই প্রাক্তন কর্মী শুধু দাবিই করেননি, নিজের অভিযোগের ভিত্তিতে প্রমাণ স্বরূপ বিভিন্ন নথিপত্র জমা দিয়েছেন। সেখানে ফ্রান্সেস দাবি করেন, ফেসবুকের তরফে একটি সমীক্ষা চালানো হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, রাজ্যের ৪০ শতাংশ প্রথমসারির ‘ভিউ পোর্ট ভিউজ’ সিভিক পোস্টারই ভুয়ো বা সত্য নয়। তবে সেই পোস্ট সত্য না হলেও দেখা গিয়েছে প্রচুর ভিউ এসেছে। গত ২৮ দিনে নাকও ৩০ মিলিয়নের বেশি ভিউ এসেছে। তবে কোন সময়ের মধ্যে সেই সমীক্ষা চালানো হয়েছিল, তা পরিস্কারভাবে বলা হয়নি। রাজনৈতিক ধারণা গড়ে তুলতে সিভিক কন্টেন্ট ছড়িয়ে দেন, যা অথেন্টিক, এমনই রিপোর্টে দাবি করা হয়েছে।

ফ্রান্সেস আরও দাবি করেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) পরিচালিত অ্যাকাউন্টগুলির পোস্ট প্রচার করা হয়েছে। হাউজেন বলেন, ‘আরএসএসের ইউজার, গ্রুপ এবং পেজগুলি ভীতি প্রদর্শনকারী, মুসলিম-বিরোধী প্রচার করে। যা হিংসা এবং প্ররোচনার উদ্দেশ্যে হিন্দুপন্থী জনগোষ্ঠীকে টার্গেট করে (পৌঁছানোর চেষ্টা করে)। মুসলমানদের শুয়োর এবং কুকুরের সঙ্গে তুলনা করে অসংখ্য অমানবিক পোস্ট ছিল এবং কোরানে পুরুষদের তাদের পরিবারের সদস্যদের ধর্ষণের কথা বলা হয়েছে, এমন কথা বলে ভুল তথ্য দেওয়া হয়েছিল।’

যদিও রিপোর্টে ফ্রান্সেস দাবি করেছেন, ভুয়ো খবরের বাড়বাড়ন্ত সত্ত্বেও অধিকাংশ জিনিসপত্র ফেসবুকের নজরে আসে না বা কোনও ব্যবস্থা নেওয়া না। বাংলা এবং হিন্দিতে লোকজনের অভাবের জন্য সেরকম কনটেন্টের বেশিরভাগটাই ফেসবুকের নজরে আসে না বা কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে দাবি করেছেন ফেসবুকের সিভিক ইন্টেগ্রিটি গ্রুপের প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজার।

সম্প্রতি ৭ ঘন্টা ফেসবুক বন্ধ ছিল, ফলে প্রচুর লোকসানের মুখে পড়েন জুকারবার্গের এই ম্যাসেজিং অ্যাপ। তার উপর এই অভিযোগ নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে ফেসবুককে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories