মহারাষ্ট্রের নান্দেড়ে ভিন্ন জাতের প্রেমের জেরে নির্মমভাবে খুন হন ২০ বছরের সক্ষম তাতে। অভিযোগ, তিন বছর ধরে চলা সম্পর্ক মেনে না নিয়ে প্রেমিকা আঁচলের বাবা ও দাদারা তাঁকে ডেকে নিয়ে প্রথমে মারধর করেন। পরে মাথায় গুলি করে এবং পাথর দিয়ে মুখ চূর্ণ করে ঘটনাস্থলেই তাঁকে হত্যা করা হয়।
এই হত্যার পরও সম্পর্কের প্রতি নিজের সম্মান দেখাতে পিছপা হননি আঁচল। প্রেমিকের শেষকৃত্যে গিয়ে তাঁর দেহে হলুদ মেখে, নিজের সিঁথিতে সিঁদুর পরে মৃত সক্ষমকেই বিয়ে করেন তিনি। বলেন, “সক্ষম না থাকলেও আমাদের ভালবাসাকে কেউ হারাতে পারেনি।”
ঘটনার পর পুলিশ দ্রুত তদন্তে নামে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


