Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আলবিদা! বসিরহাটের প্রখ্যাত ব্যাক্তিত্ব আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেব, শোকের ছায়া এলাকা জুড়ে

আলিনুর মন্ডল, বসিরহাটঃ বসিরহাট মহাকুমার প্রখ্যাত ইমাম আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেব না ফেরার দেশে পাড়ি দিলেন বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিট নাগাদ। নিজ বাসভূমি শ্রীনগর গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেব ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বেশ কয়েকমাস বার্ধক্য জনিত দুর্বলতার পাশাপাশি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন।

 আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেব ছিলেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর পিরকেবলা (রহঃ) এঁর মুরিদ ও সেবকও ছিলেন। দীর্ঘকাল যাবৎ তিনি ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা (রহঃ) এঁর সাথে বিভিন্ন ইসলামিক জলসার দাওয়াতের মেহমান ছিলেন।

আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেব তিনি ইসলামী শারিয়া জ্ঞান রপ্তর করার সঙ্গে সঙ্গে মাওলানা ডিগ্রিও অর্জন করেন। একদিকে তিনি যেমন শিক্ষা অর্জনের জোর দিতেন অন্যদিকে শিক্ষা প্রদানের প্রতি খুবই নরম মনের মানুষ ছিলেন। মাওলানা ডিগ্রি শেষ করে নিজ গ্রাম শ্রীনগর জামে মসজিদে ইমামতি শুরু করেছিলেন। দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। ইমামতির পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় জলসার সুবক্তা  ছিলেন।

এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তানার কাছে বিভিন্ন তদবীর,ঝাড়ফুঁক করতে নিজের বাড়িতে প্রতিনিয়ত হাজির হতেন। উভয় সম্প্রদায়ের মানুষের অত্যান্ত প্রিয় ব্যক্তি ছিলেন।

 এই প্রখ্যাত আলেমের মৃত্যুর খবর পাওয়ার পর হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তাঁর বাড়িতে হাজির হতে দেখা যায়। তানার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেবের মৃত্যুর খবর পাওয়ার পর তানার বাড়িতে আসেন ফুরফুরা শরীফের পীরজাদা জুনায়েদ সিদ্দিক সাহেব, পীরজাদা জুবায়ের সিদ্দিকী সাহেব, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফের পীরজাদা খোবায়েব আমিন পীরজাদা শরিফুল আমিন সহ আরও অনেক বিশিষ্ট ব্যাক্তি।

 শুক্রবার জুম্মা নামাজের পরে তানার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তানার জানাজা নামাজের ইমামতি করেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা (রহঃ) সুযোগ্য পুত্র পীরজাদা আলহাজ্ব মাওলানা ইউনুস সিদ্দিকী সাহেব।

উপস্থিত হাজারও ভক্ত তাঁর পার্থিব জীবনের শান্তি কামনা করে দওয়ার মজিলশের মাধ্যমে শেষ বারের মতো বিদায় জানায়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories