ফারাক্কায় বাস কন্ডাক্টরকে হেনস্থার একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠেছেফারাক্কা কলেজের হোস্টেল সুপারের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ফারাক্কা কলেজের হোস্টেল সুপার, নাম সুজয় চ্যাটার্জী। অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু মন্তব্য করেছেন, যা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ফারাক্কার বাসিন্দা সেলিম শেখ এই বিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলা, সাইবার ক্রাইম থানাসহ একাধিক দপ্তরে অভিযোগ জানিয়েছেন। জানা গেছে, তিনি বিভিন্ন প্রশাসনিক দফতরে ই-মেইলের মাধ্যমে অভিযোগ পাঠিয়েছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো গ্রেফতারি হয়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে মঙ্গলবার অভিযোগকারীকে সমস্ত তথ্য ও প্রমাণ সমেত থানায় হাজির হতে বলা হয়েছে।
Popular Categories


