Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ফুড কারখানা

গোলাম হাবিব, মালদা: বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত এক ব্যবসায়ীর বাড়ি সংলগ্ন ফাস্টফুডের কারখানা।লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার পরে দিশেহীন ব্যবসায়ীর পরিবার। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার ময়নার কৃষ্ণপল্লী এলাকায়। গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটার পর এলাকায় পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।প্রায় ঘন্টা খানেক চেষ্টায় পর নিয়ন্ত্রণে আসে আগুন।

ময়নার কৃষ্ণ পল্লী এলাকার জনৈক ব্যবসায়ীর নাম অসিত কর্মকার। পরিবার পুলিশকে জানিয়েছেন,এদিন গভীর রাতে বাড়ি সংলগ্ন দোকানে এবং কারখানায় আগুন লাগে।দোকানের প্রায় ৪ লক্ষ টাকা এবং কারখানার সামগ্রীর প্রায় ২২ লক্ষ টাকা নষ্ট হয়েছে বলে দাবি করে ওই ব্যবসায়ীর পরিবার। ব্যবসায়ী অশোক কর্মকার জানিয়েছেন, “এদিন গভির রাতে হঠাৎ করে সট – সার্কিট হয়ে পুড়ে যায় পুরো বাড়ি। বাড়িতে থাকা নগদ চার লাখ টাকা কারখানায় ২২ লাখ টাকার সামগ্রী, দুটি বাইক, একটি টোটো তিনটি আইসক্রিমের গাড়ি একটি মুদিখানা দোকান লাড্ডুর ফ্যাক্টরি এবং তার সাথে কটকটি মটর ভাজা ডিমের আইটেম ছিলো সেগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে”।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাড়ির বিদ্যুত থেকে শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এদিন এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন ঘটনাস্থলে আসেন । ওই ব্যবসায়ী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories