Wednesday, October 21, 2026
25 C
Kolkata

উত্তরপ্রদেশের ফতেহপুরে ধর্মীয় আপত্তি তুলে চিকেন বিরিয়ানির দোকান বন্ধ করল হিন্দুত্ববাদী কর্মী

উত্তরপ্রদেশের ঐতিহাসিক শহর ফতেহপুর সিক্রিতে মঙ্গলবার এক ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এক হিন্দুত্ববাদী কর্মী ববি চৌধুরী রাস্তার ধারের একটি চিকেন বিরিয়ানির দোকান জোর করে বন্ধ করে দেন। দোকানটি চালাতেন এক মুসলিম ব্যবসায়ী। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, সেদিন মঙ্গলবার হওয়ায় দিনটির ধর্মীয় গুরুত্বের কথা উল্লেখ করে ববি চৌধুরী ওই দোকানদারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তিনি দোকানদারকে প্রশ্ন করেন, কেন মঙ্গলবারের মতো দিনে মাংস বিক্রি করা হচ্ছে। তাঁর বক্তব্য ছিল, এই দিনটি হিন্দুদের কাছে পবিত্র, তাই এই দিনে আমিষ খাবার বিক্রি করা ঠিক নয়।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ববি চৌধুরী দোকানদারকে কড়া ভাষায় সতর্ক করছেন। তিনি বলেন, পাঁচ মিনিটের মধ্যে দোকান বন্ধ না করলে তিনি আবার ফিরে এসে ব্যবস্থা নেবেন। তাঁর এই হুঁশিয়ারিতে দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েন।যদিও ববি চৌধুরীর কোনও সরকারি ক্ষমতা নেই, তবুও তাঁর চাপের মুখে শেষ পর্যন্ত দোকানটি গুটিয়ে ফেলতে বাধ্য হন ওই ব্যবসায়ী। এমনকি তিনি দোকানদারদের পরামর্শ দেন, নিজেদের এলাকায় গিয়ে ব্যবসা করতে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় অনুভূতি এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কোনও ব্যক্তি কীভাবে নিজের মতামত চাপিয়ে দিয়ে অন্যের ব্যবসা বন্ধ করতে পারেন। আবার অন্য একটি অংশের মত, ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানোও জরুরি। স্থানীয় প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এমন ঘটনা ভবিষ্যতে আরও বড় ধরনের উত্তেজনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories