Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বাবার ছিন্ন-বিচ্ছিন্ন দেহ ছেলেকে দিয়ে রাস্তা থেকে তোলালো পুলিশ! পুলিশের ঘৃণ্য কার্যকলাপে নিয়ে নিন্দার ঝড়

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটলো এক পথচালকের। পুলিশের কার্যকলাপে আবারও প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের প্রশাসন। জানা যাচ্ছে, সোমবার রাত ৮টা নাগাদ, পূর্ব বর্ধমানের গুসকরা বাস টার্মিনাস থেকে বাড়ি ফিরছিলেন ৬৩ বছরের প্রদীপ কুমার। আচমকাই পেছন থেকে পাথর বোঝাই করা ডাম্পার ধাক্কা মারে ওই ব্যক্তিকে। ডাম্পারের নিচে পিষ্ট হয়ে ছিন্ন-ভিন্ন হয়ে যায় দেহ। গুসকরা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত প্রদীপ কুমার, পেশায় ছিলেন লটারি বিক্রেতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ছেলে। মৃত প্রদীপ কুমারের ছেলের চাঞ্চল্যকর দাবিতে, কাঠগড়ায় পুলিশ প্রশাসন। ছেলের অভিযোগ, বাবার ছিন্ন বিচ্ছিন্ন দেহকে রাস্তা থেকে তুলতে বলে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষরা নিন্দা করেছে পুলিশের এই কার্যকলাপ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories