Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

জামাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে

মালদা, ২৪ জুলাই: জামাইকে প্রাণে মেরে ফেলার জন্য রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম জামাইকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোলের চাঁদপুর এলাকায়।

জানা গেছে, চাঁদপুরের বাসিন্দা সেরাজুল আলির সঙ্গে প্রায় তিন বছর ধরে বিবাদ চলছিল তার স্ত্রী সুলেখা খাতুনের। এমনকি পারিবারিক অশান্তির জেরে প্রায় দু’বছর আগে সুলেখা বাপের বাড়ি চলে যায় বলে অভিযোগ। যদিও স্বামী স্ত্রীর বিবাদ চলছিলই। অভিযোগ, শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় মাড়োয়ারি পাড়ার কাছে সেরাজুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার শ্বশুর ও শ্যালক। ঘটনায় গুরুতর জখম হন সেরাজুল। তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেরাজুলের পরিবার চাঁচোল থানায় সেরাজুলের শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচোল থানার পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories