Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

৫ ফেব্রুয়ারি ফের নবান্ন অভিযানের ডাক দিলো আন-এইডেড মাদ্রাসার শিক্ষাকর্মীরা

আগামী ৫ ফেব্রুয়ারি আবার নবান্ন অভিযানের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল রেকগনাইল্ড আন-এইডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বর্তমানে ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবন চত্বরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চলছে। সল্টলেকের সিটি সেন্টার ওয়ান মেট্রো কারশেড এলাকায় শিক্ষক ও শিক্ষাকর্মীরা টানা ৪২ দিন ধরে আন্দোলনে বসে রয়েছেন।

আন্দোলনের সময় শিক্ষক-শিক্ষাকর্মীরা অভিনব প্রতিবাদ হিসেবে ‘কাফন আন্দোলন’ করেন। কাফন পরে মিছিল ও অবস্থান বিক্ষোভের মাধ্যমে তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। আন্দোলনের ৩৯তম দিনে বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকি আন্দোলন মঞ্চে এসে শিক্ষকদের পাশে দাঁড়ান। এবার আন্দোলনকারীরা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। সেই কারণেই ৫ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সাক্ষাৎ চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আগাম চিঠি পাঠানো হয়েছে।

ঐক্যমঞ্চের মূল দাবি, রাজ্যের ২৩৫টি স্বীকৃত আন-এইডেড মাদ্রাসাকে অবিলম্বে সরকার পোষিত ঘোষণা করতে হবে। পাশাপাশি ওই মাদ্রাসার ছাত্রছাত্রীদের মিড ডে মিল, পোশাক, ব্যাগ, জুতো ও সমস্ত সরকারি স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের ক্ষেত্রেও সরকার পোষিত মাদ্রাসার মতো সব সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়াও সিনিয়র মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদের সম্মানিক চালুর দাবি তোলা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে ঐক্যমঞ্চ।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories