Friday, March 6, 2026
24.4 C
Kolkata

দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করতে না দিলে নতুন টুর্নামেন্ট আনবে ফিফা

বেশি লাভ পেতে ও ফুটবলের উন্মাদনা আরো বাড়াতে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা। কিন্তু উয়েফা ও কনমেবল বাঁধ সেধে বসে আছে। তারা জানিয়েছে কোনভাবেই দুই বছর পরপর বিশ্বকাপ হতে দেয়া হবে না। কারণ এতে করে খেলোয়াড়দের উপর চাপ পরবে। ঘরোয়া ফুটবলের সিডিউল ভেঙে পরবে এমনকি তাদের নিজস্ব প্রতিযোগিতা যেমন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা আমেরিকার মতো টুর্নামেন্টগুলো হুমকির মুখে পরবে। তাই কোনভাবেই ফিফার দুই বছরের বিশ্বকাপ নীতিকে সায় দেবে না তারা।

ফিফাও বুঝতে পেরেছে এই পরিকল্পনায় সায় পাবে না তারা। কিন্তু লাভের কথা চিন্তা করে হাল ছেড়ে দিতে চায় না ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ভেস্তে গেলে তারা ফিফা নেশন্স লিগ আয়োজন করতে চায়। যেটি হবে উয়েফা নেশন্স লিগের আদলে। উয়েফা ইউরোর পাশাপাশি নেশন্স লিগ আয়োজন করেও বেশ সাফল্য পেয়েছে। এখন ফিফাও এটি কাজে লাগাতে চায়।

ফিফা অবশ্য লাভের পাশাপাশি বৈশ্বিক আরো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করতে চায়। কারণ এতে করে বিশ্বব্যাপী আন্তর্জাতিক ফুটবলের উন্মাদনা আরো বাড়বে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories