Friday, March 6, 2026
24.4 C
Kolkata

অবশেষে যৌন হেনস্থা মামলায় বেকসুর খালাস তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল

যৌন হেনস্থার অভিযোগ মিথ্যে। গোয়ার আদালতের রায়ে বেকসুর খালাস পেলেন তেহেলকার প্রতিষ্ঠাতা তথা সাংবাদিক তরুণ তেজপাল। এর আগে তরুণের বিরুদ্ধে তাঁর এক সহকর্মী যৌন হেনস্থার অভিযোগ তোলেন। সেই প্রেক্ষিতেই মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি তলাকালীন গোয়ার আদালতের অতিরিক্ত সেশন জাজ ক্ষমা যোশী বেকসুর খালাস দিলেন তরুণ তেজপালকে।

তরুণ তেজপালের বিরুদ্ধে তাঁর এক মহিলা সহকর্মী অভিযোগ করেন যে গোয়ার এক হোটেলের লিফটে তাঁকে যৌন নিগ্রহ করেন তরুণ তেজপাল। এরপর গোয়া পুলিশের কাছে এই সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর ২০১৩ সালে গ্রেফতার করা হয় তরুণ তেজপালকে। পরবর্তীতে ২০১৪ সালের জুলাই মাসে জামিনে মুক্তি পান তরুণ তেজপাল।

এরপর ২০১৭ সালে এই মামলার শুনানি শুরু হয় গোয়ার আদালতে। এর আগে অবশ্য তরুণ তেজপাল বম্বে হাইকোর্টে তাঁর বিরুদ্ধে এই মামলা খারিজের আবেদন করেছিলেন। এরপর সুপ্রিমকোর্টেই এই আবেদন জানিয়ে মামলা করেছিলেন সুপ্রিমকোর্টে। তবে শীর্ষ আদালতেও সেই মামলা গ্রহণ করা হয়নি।

তরুণ তেজপালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৫৪, ৩৫৪, ৩৫৪বি, ৩৭৬()(এফ), ৩৭৬()(কে) ধারায় মামলা দায়ের হয়েছিল। এর আগে এই মামলার রায়দান বারবার পিছিয়ে গিয়েছে করোনা সংক্রমণের জেরে। এদিকে গোয়ার আদালতের এই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন জানাতে চলেছে সরকার পক্ষের আইনজীবী।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories