Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

কল্যাণী জেএনএম হসপিটালে আগুন, আতঙ্ক ছড়ালো হসপিটাল জুড়ে

কল্যাণী, সুরজিৎ দাস, এনবিটিভি: নদীয়ার কল্যাণী জেএনএম হসপিটালে আগুন লাগার কারনে বন্ধ এমারজেন্সি সহ একাধিক পরিষেবা। হসপিটাল সূত্রে জানা গিয়েছে, জহরলাল নেহেরু মেমোরিয়াল হসপিটালের করোনা আইসোলেশন বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখে রোগী ও হসপিটাল কর্মীরা। নিমেষে গোটা হসপিটাল ধোঁয়ায় ভরে যায়।

 এরপর আতঙ্ক ছড়ায় গোটা হসপিটাল জুড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণী থানা ও দমকল বাহিনীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ ও দমকলের কর্মীরা। দমকলের দুটি ইঞ্জিনের সহায়তা ২ ঘন্টা পর আয়ত্তে আসে আগুন। আগুন লাগার জেরে বন্ধ হয়ে যায় জরুরী পরিষেবা।

জানা গিয়েছে ,আইসোলেশন বিভাগে মাত্র একটি রোগী থাকার কারনে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ওই রোগীকে ঠিকমতো উদ্ধার করা গেছে। তবে কি কারনে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় তবে দমকল কর্মীরা তদন্ত শুরু করেছেন।

ওই হসপিটালের সুপার অভিজিৎ মুখার্জি বলেন, “আগুন লাগার কারনে কিছুক্ষণের জন্য জরুরী পরিষেবা বন্ধ হয়ে যায়, তবে শীঘ্রই পরিষেবা চালু করা হবে।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories