Tuesday, October 20, 2026
30 C
Kolkata

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে রাজ্য দমকল বিভাগ। পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ওই বহুতলের সপ্তম ও অষ্টম তলা সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে অত্যন্ত বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। শুধু ওই জোড়া তলাই নয়, ভবনের বেসমেন্ট অংশটিও ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দমকল সূত্রের খবর, সংশ্লিষ্ট তল দুটির অগ্নিনিরাপত্তা ছাড়পত্রের মেয়াদ চলতি বছরের আগস্ট মাসেই শেষ হয়ে গিয়েছিল। নিয়ম মেনে তা নবীকরণ না করার পাশাপাশি সুরক্ষাবিধি বাস্তবায়নে চরম উদাসীনতা দেখিয়েছে বহুতলটির মালিকপক্ষ। এই বিষয়ে স্পষ্ট জবাব চেয়ে ডাকা হলেও মালিকপক্ষ হাজিরা দেয়নি। এর পরেই সমস্ত নথি যাচাই করে কলকাতা পুরসভা, স্থানীয় থানা ও সিইএসসি-কে চিঠি পাঠিয়ে ভবন খালি করার নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। সঠিক সুরক্ষা ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এই অংশে কোনো কাজকর্ম চালানো যাবে না।

উল্লেখ্য, ৯ নম্বর অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির এই ভবনটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই জট ঘনীভূত হচ্ছিল। কিছুদিন আগেই বিপজ্জনক হোর্ডিং খোলাকে কেন্দ্র করে পুরসভা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বচসা বাধে সাংসদের অনুগামীদের। এর পর সম্প্রতি ওই কার্যালয়ে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় এবং কর্মীদের মারধর করে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরপরই এবার ফায়ার সেফটির কারণে দপ্তর ছাড়ার প্রশাসনিক নির্দেশিকায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories