Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাড়ির রান্নার গ্যাস থেকে আগুন, পুড়ল মজুত পাট সহ আসবাবপত্র

 

এনবিটিভি, ইসলামপুর : রান্নার গ্যাস আগুন লাগল বাড়িতে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গোয়াস কাজীপাড়া এলাকায়। এদিন দুপুর একটা নাগাদ রান্নার গ্যাস থেকে আগুন লাগে বলে জানা যায়। তার ফলে বাড়িতে মজুত থাকা পাট পুড়ে যায়। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘ দিন থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডার ও ওভেনের সমস্যা ছিল। বেশ কয়েকবার দোকান থেকে সেটা সারিয়ে আনা হয়। এদিনও ওই সিলিন্ডার সারিয়ে নিয়ে এসে রান্না করার জন্য আগুন ধরালে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ বিঘা জমির পাট মজুত ছিল বাড়িতে। তাতেও আগুন লাগে বলে জানান ওই বাড়ির সদস্য মুস্তাকিন শেখ। এছাড়াও বাড়ির যাবতীয় আসবাব পত্র পুড়ে যায়।
ওই আগুন দেখে প্রথমে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে দমকলের অগ্নি নির্বাপক ভ্যান এসে আগুন নেভানোর কাজ করে।
বাড়ির সদস্যা সাজেমা বিবি বলেন, ঘর ভর্তি পাট,যাবতীয় আসবাব পত্র ছাড়াও সোনার গহনা ও নগদ ষাট হাজার টাকা ছিল বাড়িতে। সবই পুড়ে ছাই হয়ে যায়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories