Wednesday, October 21, 2026
27 C
Kolkata

বড়দিনের প্রাক্কালে শান্তিপুরে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন পূর্ণিমা মিলনী সংঘের

এনবিটিভি, নদীয়া : বড়দিনে প্রাককালে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করল শান্তিপুরের সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী সংঘ। এদিন শান্তিপুর ব্লকের চাঁদরা গির্জা সংলগ্ন এলাকায় বেশকিছু দুস্থ পরিবারকে সান্তাক্লোজ সেজে শীত বস্ত্র বিতরণ করল পূর্ণিমা মিলনী  সংঘের সদস্যরা। সংগঠনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বড়দিনের প্রাক্কালে সান্তাক্লোজ সেজে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করেন তারা। যদিও বড়দিনের আর মাত্র দুদিন বাকি, শান্তিপুর ব্লকের চাঁদরার গির্জা ইতিমধ্যে সেজে উঠেছে। ওই এলাকার বেশ কিছু অসহায় দুস্থ পরিবার রয়েছে। তাদেরকে বড়দিনের শুভেচ্ছা ও শীতবস্ত্র প্রদান করল সংগঠন পূর্ণিমা মিলনী সংঘ। এছাড়াও এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা। যদিও প্রত্যেক বছরই বড়দিনের প্রাক্কালে সান্তাক্লোজ সেজে বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকেন, এবছরও ব্যতিক্রম নয়। সংগঠনের উদ্যোগে যথেষ্ট খুশি চাঁদরা গির্জা সংলগ্ন বসবাসকারী স্থানীয় মানুষজন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories