Friday, March 6, 2026
32.6 C
Kolkata

পুলিশ রিক্রুমেন্ট সংস্থার গাফিলতির কারণে চাকরি প্রার্থীদের হয়রানির নিন্দা করল ফ্রাটারনিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ শাখা

কলকাতা:  রাজ্যের বিভিন্ন রিক্রুটমেন্ট সংস্থার ভুলের কারণে পশ্চিমবঙ্গের আপামর চাকুরি প্রার্থীরা আজ হয়রানির শিকার । ফ্র্যাটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরমান আলী জানান “আমরা দীর্ঘদিন থেকে দেখছি প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, বিশেষ করে বর্তমানে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট সংস্থা সামান্য কারণে প্রায় 35000 ছেলে-মেয়ের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ফ্রাটারনিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ শাখা আওয়াজ তুলছে।

রিক্রুমেন্টের জন্য যে পোর্টালের মাধ্যমে ফর্ম ফিলাপ হয়েছিল সেই পোর্টাল তো রিক্রুমেন্ট সংস্থার তৈরি করা। এই পোর্টালে কিছু ছেলে মেয়ের ছবি আপলোড, স্বাক্ষর আপলোড এবং কিছু মেয়েদের মাথায় স্কার্ফ থাকার কারণে ফর্ম বাতিল করেছে। কিন্তু একটি মেয়ে কি পোশাক পরবে সেটা তার স্বাধীনতা। সে মাথায় কাপড় দিবে, কি দিবেনা সেটা রিক্রুমেন্ট সংস্থা ঠিক করতে পারে না। এই সংস্থা 35000 ছেলে মেয়ের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ টাকা নিয়েছে । কিন্তু তাদের পরীক্ষার ব্যবস্থা করছে না। তারা এই সংস্থার অফিসে গেলে তাদেরকে উল্টোপাল্টা কথা বলে ফিরিয়ে দিচ্ছে। এখনো অনেক সময় আছে নিয়োগকারী সংস্থা এই বঞ্চিত চাকরিপ্রার্থীদের পরীক্ষার উপযুক্ত ব্যবস্থা করুক। আর যদি না করে তাহলে ফ্র্যাটারনিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ শাখা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

ধন্যবাদান্তে –
নঈন শেখ
মিডিয়া কো-অর্ডিনেটর
ফ্র্যাটারনিটি মুভমেন্ট
পশ্চিমবঙ্গ

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories