Saturday, September 5, 2026
28 C
Kolkata

গাজা সংহতির বার্তা নিয়ে ইস্তানবুলে চালু হল প্রথম ‘ ফ্রি গাজা ‘ মার্কেট

ইসরাইলপন্থী সংস্থা ও পণ্যের বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক বয়কট আন্দোলনের মধ্যেই তুরস্কের ইস্তাম্বুলে চালু হল এক ব্যতিক্রমী বাজার। ‘ফ্রি গাজা’ নামের এই সুপারমার্কেটটি শহরের পশ্চিমাংশের বেইলিকডুজু এলাকায় গড়ে উঠেছে। এখানে এমন কোনও পণ্য রাখা হচ্ছে না, যার সঙ্গে ইসরাইলর কোনও সম্পর্ক আছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য একদিকে যেমন বয়কট আন্দোলনকে বাস্তব রূপ দেওয়া, তেমনই দেশীয় উৎপাদনকে গুরুত্ব দেওয়া। দোকানে বেশিরভাগই তুরস্কে তৈরি পণ্য। বিদেশি কোনও জিনিস রাখা হলেও, তা যাচাই করে নেওয়া হচ্ছে—সেই সংস্থার সঙ্গে ইসরাইলের কোনও যোগ আছে কি না। ফলে ক্রেতারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারছেন।

জানা গিয়েছে, এই বাজারটির নাম ইংরেজিতে রাখার পিছনেও রয়েছে একটি ভাবনা। উদ্যোক্তাদের মতে, ‘ফ্রি গাজা’ নামটি আন্তর্জাতিক স্তরে সহজে পৌঁছতে পারে এবং গাজার মানুষের পাশে থাকার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সাহায্য করবে। তাই এই নাম বেছে নেওয়া হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories