Saturday, September 5, 2026
30 C
Kolkata

শুনানির নোটিশে আতঙ্ক! একাধিক দাবি নিয়ে সিইও দফতর ঘেরাও করে স্মারকলিপি দিল সামাজিক ও নাগরিক সংগঠন

রাজ্যজুড়ে চলা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হওয়ার পরই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। খসড়া ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বহু ভোটারের কাছে শুনানিতে হাজির থাকার নোটিশ পৌঁছেছে। সেই তালিকায় যেমন রয়েছেন সাধারণ প্রবীণ মানুষ, তেমনই রয়েছেন রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, প্রাক্তন সেনা কর্তা ও বিশিষ্ট ব্যক্তিরাও। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে।এই প্রেক্ষাপটে সোমবার একাধিক সামাজিক ও নাগরিক সংগঠন নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দেয়। কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে এসে শেষ হয়। ওই কর্মসূচিতে কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুনানির অজুহাতে কোনও বৈধ নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেটাই তাদের প্রধান দাবি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে, শুনানির পর সংশ্লিষ্ট আধিকারিক যদি প্রয়োজনীয় নথি সন্তোষজনক বলে মনে করেন, তবে ভোটার তালিকায় নাম রাখার ক্ষমতা তাদের হাতেই রয়েছে।তিনি আরও বলেন, আগেই বলা হয়েছিল যে ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে নতুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কথা। একইভাবে, নতুন ভোটারদের ক্ষেত্রে বাবা-মায়ের নাম পুরনো তালিকায় থাকলে ম্যাপিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, নথির গরমিল, নামের ভুল, তথ্য মিল না থাকা এবং প্রশাসনিক জটিলতার কারণে বহু মানুষকে বারবার শুনানিতে ডাকা হচ্ছে।সংগঠনগুলির অভিযোগ, কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ব্লক স্তরের কিছু আধিকারিক সাধারণ মানুষকে অকারণে হয়রানি করছেন। ফলে অনেকেই আতঙ্কে ভুগছেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন, জেলা ও ব্লক প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, সব নিয়ম ও নির্দেশ স্পষ্টভাবে ব্যানার বা নোটিসের মাধ্যমে প্রকাশ করতে, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুকৃতি রঞ্জন বিশ্বাস, বিরেন মাহাতো, মানিক ফকির সহ অন্যান্য নেতারা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories