Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

মালদা মেডিক্যাল কলেজের আউডডোরে বারংবার চুরি, ক্ষোভের মুখে প্রশাসন

মালদা, এনবিটিভিঃ  আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ  হাসপাতাল চত্বরে। ব্লেড দিয়ে এক রোগীর ব্যাগ কেটে টাকা নিয়ে চম্পট দিল কে বা কারা। ঘটনা ঘিরে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে। জানা গেছে ওই রোগীর নাম আলেহা বিবি। বাড়ি পুখুরিয়া থানার অচিনতলা।

জানা যায় বৃহস্পতিবার কানের ডাক্তার দেখাতে আউটডোরে এসেছিলেন ওই মহিলা। লাইনে দাঁড়িয়ে থাকার সময় কে বা কারা ওই মহিলার ব্যাগ  ব্লেড দিয়ে কেটে টাকা নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা রোগী। জানা যায় পরে বিষয়টি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানান তিনি।

ওই মহিলা রোগী জানান ব্যাগে প্রায় ৯০০ টাকা ছিল। সমস্ত টাকা চুরি হয়ে যাওয়ায় বাড়ি যাবার ভাড়াও নেই তার কাছে। এদিকে বারবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories