Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ভাঙড় থেকে রতুয়া— করোনা বিধি মেনে খুলে গেল রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান

এনবিটিভি ডেস্ক: দীর্ঘদিন পর সরকারী নির্দেশিকা মেনে খুলে গেল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। করোনা বিধি মেনে শুরু হল ক্লাসও। মাস্ক পরে ও সামাজিক দুরত্ব বিধি মেনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে দেখা গেল পড়ুয়াদের।

মঙ্গলবার সকালে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো করোনা বিধি মেনে খুলে গেল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজও। এই কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী পাপিয়া খাতুন জানান, অনলাইনে কিছুই শিখতে পারছিলেন না। অফলাইনে ক্লাস শুরু হওয়ায় খুশি তিনি।

এদিন খুলে গেল আসানসোলের জিটি রোডের সেন্ট জোসেফ স্কুলও। কোভিড প্রোটোকল মেনে শুরু হয় ক্লাস। বহুদিন বাদে স্কুল খোলায় খুশি পড়ুয়ারাও। অন্যদিকে, মনিমালা হাইস্কুলেও দেখা গেল একই ছবি। মাস্ক পরে স্যানিটাইজড ও থার্মাল স্ক্যানিং করে স্কুল চত্বরে প্রবেশ করতে দেখা গেল ছাত্রীদের। টিকাকরণের উপর জোর দিয়ে এই স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় চৌধুরী জানান, টিকা দিয়ে স্কুল খুললে ভালো হত। তবে স্কুল খুলে যাওয়ায় এবার ভ্যাকসিনের ওপর জোর দেওয়া উচিত সরকারকে।

মঙ্গলবার সরকারি নির্দেশিকা মেনে খুলে গেল মালদার রতুয়ার পুখুরিয়া উচ্চবিদ্যালয়ও। এদিন সকাল ১০ টায় স্যানিটাইজ করে ও থার্মাল স্ক্যানিং দিয়ে তাপমাত্রা মেপে স্কুলে প্রবেশ করানো হয় পড়ুয়াদের। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি তারা। এই স্কুলের ছাত্রী মধুরিমা দাস জানান, স্কুল খুলে যাওয়ায় পড়াশুনোর মূলস্রোতে আবার ফিরে আসতে পারবে। তাতে সে খুশি। ছাত্র নুর সাহিন জানান, স্কুল খুলে ভালোই হয়েছে, তাতে খুশি সে।

স্কুল খুললেও সব পড়ুয়াদের স্কুলমুখী হতে দেখা যায়নি এদিন। এই স্কুলের টিচার ইনচার্জ অভিজিৎ রায় জানান, সবে স্কুল খোলায় সবাইকে স্কুলে আসতে দেখা যায়নি৷ তবে ধীরে ধীরে স্কুলমুখী হবে সবাই। নতুন রুটিন করে আজ শুরু হয়েছে পঠনপাঠন।

শুধু স্কুল, কলেজ নয়, সরকারি নির্দেশিকা মেনে খুলে গেল ভাঙড়ের সাতুলিয়া মাদ্রাসাও। মাস্ক পরে সামাজিক দুরত্ববিধি মেনে শুরু হল ক্লাসও।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories