Friday, March 6, 2026
24.4 C
Kolkata

শিক্ষক দিবসে ফ্রন্টপেজে অ্যাকাডেমিতে সংবর্ধিত মাওলানা মঞ্জুর আলম

ফ্রন্টপেজে অ্যাকাডেমিতে শিক্ষক দিবস পালন

সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্টপেজ অ্যাকাডেমি শিক্ষক দিবসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইসলামি হাদিস শাস্ত্রের বিদগ্ধপণ্ডিত মাওলান মঞ্জুর আলমকে সংবর্ধিত করল। ছাত্রছাত্রীদের উষ্ণ অভ্যর্থনায় ঘেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মুহম্মদ কামরুজ্জামান, ফ্রন্টপেজ বি.এড. কলেজের অধ্যক্ষ ড. সুনীপা দত্ত, ফ্রন্টপেজ অ্যাকাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক আলি মহম্মদ, ফ্রন্টপেজ অ্যাকাডেমি ফর গার্লসের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, মাওলানা বাহাউদ্দিন প্রমুখ।

শিক্ষক দিবস পালন করা করা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনকে সামনে রেখে। অনুষ্ঠানে তাঁর শিক্ষা ও কর্মময় জীবন নিয়ে আলোচনা হয়। অধ্যাপক মঞ্জুর আলম আজকের শিক্ষার গুণগত মান নিয়ে আলোচনা করেন। কীরকম শিক্ষা দিলে ছাত্রছাত্রীরা আদর্শ মানুষ হবে সেই শিক্ষা গ্রহনের উপর জোর দেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুজ্জামান ছাত্রদের উদ্দেশে বলেন আদর্শ শিক্ষক হতে হলে আগে আদর্শ ছাত্র হতে হবে। আদর্শ ছাত্র হতে পারলে আদর্শ শিক্ষক ও আদর্শ মানুষ হওয়া সহজ হবে।

শিক্ষক দিবস উপলক্ষে আবৃতি, বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা নাটক সহ নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা অংশ নেয়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories