Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

প্রতিবন্ধীর ভাতার টাকা দেওয়ার নামে সোনার গহনা লুঠ! পলাতক প্রতারক

নদীয়া, এনবিটিভিঃ প্রতিবন্ধী ভাতার টাকার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধীর সোনার গহনা নিয়ে চম্পট এক প্রতারক। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর এলাকায় প্রতিবন্ধী বাসিন্দা কাজল সাঁতরা। তার বাবার বাড়ি শান্তিপুর থানার বাগাছরা এলাকায়।

গতকাল কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির তার বাবার বাড়িতে এসে বলেন তার মেয়ে কাজল সাঁতরার নামে প্রতিবন্ধীর প্রচুর টাকা এসেছে। কাজল সাঁতরার নথিপত্র প্রয়োজন। এরপর কাজল সাঁতরার বাবা নিজে সঙ্গে করে মথুরাপুরে তার মেয়ের বাড়িতে নিয়ে যায় ওই ব্যক্তিকে। ওই ব্যক্তি বিভিন্ন নথিপত্র চাওয়ার সঙ্গে বলেন প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে গেলে কিছু টাকা প্রাথমিকভাবে খরচ করতে হবে। কাজল সাঁতরার কাছে নগদ টাকা না থাকায় নিজের শরীরের সোনার কানের হাতের এবং নাকের অলংকার ওই ব্যক্তিকে দিয়ে দেয়।

এরপরে ঘটনাস্থল ছেড়ে চলে যাই ওই ব্যক্তি। দীর্ঘক্ষন আর ওই ব্যক্তি ফিরে না এলে ঘটনাটি তার পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের জানালে তখন সকলেই বুঝতে পারে তারা প্রতারকের পাল্লায় পড়েছে। এরপরই বুধবার সকালে কাজল সাঁতরার পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই প্রতারক অভিযুক্তর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories